1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহের সাঈদ গুরুজী জ‍্যােতিষ গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৫২ বার পঠিত

গত ০৩/০৫/২০২৫ ইং তারিখ এম, এ সাঈদ গুরুজী জ্যোতিষ সাঈদ (৬৭), পিতা-মৃত শফি উদ্দিন, সাং-কাঞ্চনপুর উত্তরপাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ তার পাগলাকানাইছু “রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়” নামক অফিস থেকে তার নিজ নামীয় ফেইসবুক আইডি “Guruji Jotish Sayeed” থেকে ইসলাম ধর্ম বিদ্বেষী একটি পোষ্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এম, এ সাঈদ গুরুজী জ্যোতিষ সাঈদ এর প্রদানকৃত পোষ্টটি মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে এম, এ সাঈদের রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়ে স্থানীয় আলেম-ওলামাগণ ভাংচুর করে এবং রাস্তায় অগ্নিসংযোগ করে এম, এ সাঈদকে গ্রেফতারের জন্য বিক্ষোভ মিছিল করে।

বিষয়টি পুলিশ সুপার, ঝিনাইদহের গোচরীভূত হলে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ ও ঝিনাইদহ সদর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

তৎপ্রেক্ষিতে পুলিশ সুপার, ঝিনাইদহের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই (নিঃ)/মোঃ খালিদ হাসান, বিপিএম, এএসআই (নিঃ)/মোঃ ইকলাছুর রহমান ও ঝিনাইদহ সদর থানার এসআই (নিঃ)/মোঃ রোকনুজ্জামানসহ একটি চৌকস টিম এবং সিটিটিসি, ডিএমপি, ঢাকার যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন জামসিং এলাকা থেকে আসামী এম, এ সাঈদ গুরুজী জ্যোতিষ সাঈদকে অদ্য ০৫/০৫/২০২৫ ইং তারিখ রাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোঃ ইসমাইল হোসেন বেলালী (৩৬), পিতা-মৃত বাবর আলী মোল্লা, সাং-গয়েশপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যা ঝিনাইদহ থানার মামলা নং-১১, তারিখ-০৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-২৯৫ (ক)/২৯৮/৫০৬ (২) পেনাল কোড। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD