1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

খুলনা বিভাগীয় প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখার মত বিনিময় সভা।

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

খুলনা বিভাগীয় প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখার মত বিনিময় সভা।

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আজ ১৯ ৭ ২০২৫ ইং তারিখ শনিবার বেলা ১১ঃ০০ টার সময় খুলনা বিভাগীয় প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হামিদুজ্জামান জলিল সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মতিয়ার রহমান সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মোঃ আশরাফুল ইসলাম আসাদ সভাপতি ঝিনাইদহ জেলা খুলনা বিভাগীয় প্রেসক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মোঃ রফিকুল ইসলাম ফিরোজ সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা খুলনা বিভাগীয় প্রেসক্লাব। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সবুজ হোসেন সাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখা।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং আগত মেহমানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জানা যায় গত ১৫-৭-২০২৫ ইং তারিখে ঝিনাইদহ জেলা কার্যালয় হতে কালীগঞ্জ উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান আলোচক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এবং প্রধান অতিথি তার আলোচনার মধ্যে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা সাংবাদিক হলো জাতির বিবেক সাংবাদিকদের বলা এবং লেখা সব সময় সত্য হওয়া প্রয়োজন। কারণ দেশ ও দেশের মানুষ উপকৃত হবে যদি সত্যটা জানতে পারে। তিনি তার আলোচনায় আরো বলেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করার চেয়ে না করাই উত্তম। প্রধান অতিথি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব একটি বৃহৎ সংগঠন আপনাদের কারণে কখনো যেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কোন ক্ষতি সাধন না হয়। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখা আপনাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। এরপর সভাপতি সাহেব তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD