1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

কালীগঞ্জ থানার শ্রমিক নেতা হত্যা মামলার আসামি আটক।

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪২ বার পঠিত

কালীগঞ্জ থানার শ্রমিক নেতা হত্যা মামলার আসামি আটক।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।

ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যার মামলার আসামি রফিকুল ইসলাম সোমকে (৫৫) আটক করেছে ঝিনাইদহ র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৬)। গতকাল (রবিবার) রাত ৯ টার পর ঝিনাইদহ শহর থেকে তাকে আটক করে র‍্যাব । আটকের পর তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
সেকেন্দার আলী লাল মিয়া হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ও নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের ছেলে । আটক সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে । জানাগেছে , ২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া গরু ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন । পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি । এরপর ২০১৮ সালের ২ আগষ্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ । ঘটনা কেন্দ্র করে নিহত শ্রমিক দল নেতার বোন মোছা: মনিরা খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের কারেন ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , গতকাল রাতে র‍্যাব তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে । আসামিকে আজ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD