1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

সাইকেল চুরি করতে গিয়ে ধরা, দেখে নেওয়ার হুমকি যুবকের

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

সাইকেল চুরি করতে গিয়ে ধরা, দেখে নেওয়ার হুমকি যুবকের

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহ কালীগঞ্জে
বাইসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক যুবক। এসময় তাকে আটকের পরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এসময় স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দেন ওই যুবক।
বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজা মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম নয়ন হোসেন (২১)। তিনি কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক যন্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে নয়ন হোসেন নামের ওই যুবক বাইসাইকেল চুরির চেষ্টা করছিলেন। এসময় লোকজন জড়ো হয়ে তাকে আটক করেন। এরপর তাকে মারধর করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধর করার সময় ওই যুবক সবাইকে হুমকি দেন। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন তিনি বারবার স্থানীয়দের হুমকি দিচ্ছিলেন। তিনি উচ্চস্বরে বলতে থাকেন, ‘কোর্টে গেলে পাঁচ দিনের বেশি রাখবে না। এসব মামলায় কিছু হয় না ভাই।’
অয়ন নামের স্থানীয় এক যুবক বলেন, ‌“বাইসাইকেল চুরি করার সময় নয়ন হোসেনকে হাতেনাতে ধরা হয়। এরপর সে আমাকে বলে, পাঁচ দিন পর বেরিয়ে আসবো। তারপর তোকে হত্যা করবো। পাঁচ দিনের বেশি আমাকে রাখতে পারবে না। তোদের সবার চেহারা মনে রাখলাম।”
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, বাইসাইকেল চুরির ঘটনায় একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD