1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

সাইবার অপরাধ দমন অভিযানে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ও অর্থ উদ্ধার,

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৫২ বার পঠিত

সাইবার অপরাধ দমন অভিযানে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ও অর্থ উদ্ধার,

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ সবুজ হোসেন

ঝিনাইদহ জেলায় অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠন করা হয়। বর্তমান প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ সহজ হলে এর অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, কিশোর-কিশোরী, নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ঝিনাইদহ সাইবার সেল গঠন হওয়ায় পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধার ও সংশ্লিষ্ট থানাকে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।

সাফল্য সমূহ (এপ্রিল/মে)ঃ

> ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৯৬টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

> মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,৬২৮/- টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান করা হয়।

> সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাইবার অপরাধ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ সাইবার ক্রাইম টিম চলতি সময়ে সাইবার বুলিং এর শিকার ১৯ জন ভিকটিমকে যথাযথ সহায়তা প্রদান করেছে। ভিকটিমদের মধ্যে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ রয়েছে।

> ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় জিডি/অভিযোগ/মামলার ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

অদ্য ২৯/০৫/২০২৫ খ্রিঃ এ পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ ইমরান জাকারিয়া উদ্ধারকৃত মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD