1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের কেবিনে ঝুলছিল যুবকের মরদেহ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের কেবিনে ঝুলছিল যুবকের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি- মোঃ সবুজ হোসেন

ঝিনাইদহ সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালের কেবিন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে জেলা শহরের রাবেয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম অনিল বিন (২৮)।তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ী এলাকার হীরালাল বিনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি রাবেয়া হাসপাতালের সার্জন তারিক আখতার খানের ব্যক্তিগত গাড়ি চালাক।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিরপেক্ষকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল।পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাবেয়া হাসপাতালের পরিচালক সোহেল রানা নিরপেক্ষকে বলেন,তিনি সার্জন ডা. তারিক আক্তার খাঁনের বক্তিগত গাড়ি চালাতেন। কাল সন্ধ্যায় তিনি ডা. তারিক আক্তার খাঁনকে নিয়ে হাসপাতালে আসেন।হাসপাতালের একটি কেবিনে তিনি রাতে ঘুমানোর জন্য ছিলেন।পরবর্তীতে সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে বিষয়টি আমি জানতে পারি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD