1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০

  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ২০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের ১২ জন নারী ও ৩ জন শিশু।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, মাগুরার শালিখা থানার চতিয়া গ্রামের বিধান মণ্ডলের ছেলে বিপ্র মণ্ডল (৩২), একই গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাব্বি তালুকদার (২৪) ও পিরোজপুরের কাউখালি থানার জব্দকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ পাইকের ছেলে চিত্ত রঞ্জন পাইক (৬৪)।
বিজিবি জানিয়েছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর, বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, তিনজন শিশু ও প্রাপ্ত বয়স্ক পুরুষ পাঁচজন। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের পরিচয় গোপন রাখা হয়েছে। তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক পুরুষ বাংলাদেশি নাগরিকদের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD