1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

কাপাসিয়ায় টোক ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

কাপাসিয়ায় টোক ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টোক ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় সংশ্লিষ্ট বিট অফিসার, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিট পুলিশং সভায় ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, আমরা যারা পুলিশের চাকরি করি, তারা এখানকার কেউ না। এই এলাকায় আপনারাই বসবাস করেন। আমরা আপনাদের নিরাপত্তায় কাজ করি, যাতে আপনারা নিরাপদে ভালো থাকতে পারেন। পুলিশ একা চাইলে অপরাধ নিয়ন্ত্রণ বা নির্মূল করতে পারবে না আপনাদের সহযোগিতা ছাড়া। এজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। সমাজ থেকে মাদক চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমন ও আগামী ঈদ উল আযহা উপলক্ষে কোথাও যাতে কোন ধরনের অপরাধ চাঁদাবাজি সংগঠিত না হয় এজন্য পুলিশ নিরলসভাবে কাজ করচ্ছে। ওসি এলাকায় কারা মাদকের সাথে জড়িত অথবা বিভিন্ন অপরাধমুলক কাজ করচ্ছে, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সকলের সহযোগিতা পেলে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সক্ষম হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD