1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহে পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায় ২৫ জন যুবক ও যুবতী

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

ঝিনাইদহে পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায় ২৫ জন যুবক ও যুবতী

ঝিনাইদহ প্রতিনিধি

মাত্র ১২০ টাকায় ফরম পূরণ করে চাকরি পেয়েছেন ঝিনাইদহের ২৫ জন বেকার যুবক ও যুবতী। কোনো ঘুষ, তদবির কিংবা অনিয়ম ছাড়াই চাকরি পাওয়ায় অনেকেই আবেগে কেঁদে ফেলেন। দরিদ্র পরিবারের সন্তানদের মুখে এখন আশার আলো, কণ্ঠে কৃতজ্ঞতার কথা।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কনস্টেবল পদে নিয়োগের জন্য চলতি প্রক্রিয়ায় মোট আবেদন করেন ১,৭৪১ জন। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৭৭ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে একজন নারী। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে।
চাকরীর খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের অশোক হালদারের মেয়ে শিমলা হালদার।
অশোক হালদার কান্না জড়িত কন্ঠে বলেন, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই আমার মেয়ের চাকরি হয়েছে। আজ নিজ চোখে দেখে কৃতজ্ঞতা জানাই ঝিনাইদহ জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশকে।

সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের লাল চানের ছেলে আসিক ইকবাল বলেন, ঘুষ ছাড়াই চাকরি পাওয়া যাবে এটা ভাবিনি। যখন নিজের নাম শুনলাম, চোখে পানি ধরে রাখতে পারিনি। তিনি কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, দরিদ্র ঘরে জন্ম, অনেক কষ্টে বড় হওয়া। আজ আমার স্বপ্ন পূরণ হলো। কৃতজ্ঞতা জানাই ঝিনাইদহ জেলা পুলিশকে। এসময় উপস্থিত যুবক-যুবতীরা তাদের চাকরীর খবরে আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন, তৈরী হয় এক আবেগঘন মহূর্ত।
অনেক প্রার্থী জানান, দীর্ঘদিন বেকার থাকার পর এমন সুযোগ তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাকরি পেয়ে পরিবারেও এসেছে স্বস্তি ও আনন্দের বার্তা। তারা দেশের সেবা ও মানুষের পাশে থেকে মানবিক পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে চান।

জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, শারীরিক সক্ষমতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, ঘুষ বা রাজনৈতিক প্রভাব ছাড়াই যোগ্যদের সরকারি চাকরি দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের ব্রিফিংকালে পুলিশ সুপার আরও বলেন, সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD