1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৭০ বার পঠিত

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

চমেক বৌদ্ধ ছাত্র সংসদ, বৌদ্ধ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে আজ ১০ মে শনিবার সকালে কলেজের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার শুরুতে কলেজের নিউ একাডেমিক ভবন থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শোভাযাত্রাটি চমেক ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চমেক ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আবদুর রব।

মুখ্য আলোচক ছিলেন মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের মহাপরিচালক শ্রদ্ধেয় ভদন্ত তিলোকাবংশ মহাথেরো৷ স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রিপন কুমার বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেবযানী বড়ুয়া, চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন বড়ুয়া।

মেডিকেল কলেজের শিক্ষার্থী সৌরভ লাবণ্য বড়ুয়া ও ধানসিঁড়ি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, আই. এ. এইচ. এস এর অধ্যক্ষ অধ্যাপক ডা. রমা বড়ুয়া, কক্সবাজার মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, সাউদার্ন মেডিকেল কলেজের এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, ডা. ভাগ্যধন বড়ুয়া, ডা. বসুবন্ধু বড়ুয়া, ডা. প্রীতিশ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া।

এছাড়া ডা. বর্ণালী বড়ুয়া, ডা. ডেইজী বড়ুয়া, ডা. শ্রাবণী বড়ুয়া, ডা. সুদীপ বড়ুয়া, ডা. সুমিষ্ঠা বড়ুয়া, ডা. প্রসূণ বড়ুয়া, ডা. ঝুলন বড়ুয়া, ডা. শর্মিলা বড়ুয়া, ডা. সৈকত বড়ুয়া, ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া, ডা. স্নেহাশীষ বড়ুয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি দীপান্বিতা বড়ুয়া।

আলোচনা সভার শেষে চট্টগ্রাম মেডিকেলে কলেজের শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসক ও নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD