1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ইলিয়াস হোসাইন ঝিনাইদহ জেলা সংবাদদাতা

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কাশিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই রানা প্রতাপ ঘোষ।

পুলিশ জানায়, আনসার আলী দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিলেন। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ (বিপিএম) ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এসআই রানা প্রতাপ ঘোষ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর- ১০/৮১) দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইলিয়াস হোসাইন 01760175191

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD