1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহে কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় আহত যশোরের তিন পুলিশ সদস্য

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

ঝিনাইদহে কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় আহত যশোরের তিন পুলিশ সদস্য

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ সবুজ হোসেন

 

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ সদস্য হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় লোকজন জানান, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। এরপর যশোর থানার পুলিশের সদস্যরা সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যান। বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করেন। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সদস্যদের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত হন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন। পরে আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ছয়–সাতজন পুরুষ এসে আমাকে বলে, হাত ছেড়ে দাও। হাত না ছাড়াই আমাকে এবং আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারপিট শুরু করে। তারা আমাদের বেধড়ক মারপিট করে।’

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, যশোর কোতোয়ালি থানার-পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় বাকুলিয়া গ্রামের কিশোরী উদ্ধারে গেলে হামলার শিকার হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো এ বিষয়ে থানায় মামলা হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD