1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি: জামায়াত নেতাদের সমবেদনা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৫৭ বার পঠিত

অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি: জামায়াত নেতাদের সমবেদনা

কালীগঞ্জ প্রতিনিধি 

গতকাল ৮ মে বৃহস্পতিবার রাত ৯টার সময় কালিগঞ্জ উপজেলার ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাকো মথনপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সাহেবের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ কোটি টাকার অধিক সম্পদ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনের লেলিহান শিখায় ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান সামগ্রী, কাগজপত্র এবং অন্যান্য মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আজ ৯ মে শুক্রবার ভোরবেলায় সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান কালিগঞ্জ উপজেলার নায়েবে আমির মাওলানা আবু তালিব। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
তার সঙ্গে ছিলেন মাওলানা ওলিউর রহমান, যিনি আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আরও উপস্থিত ছিলেন কাষ্টভাঙ্গা ইউনিয়ন আমীর আব্দুস সবুর মৃধা, যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
নেতৃবৃন্দ আব্দুল আজিজ সাহেবকে সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন। তাঁরা কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় জনগণ এই দুর্যোগ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD