1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

মায়ানমারে পাচারকালে ৬ জন পাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মায়ানমারে পাচারকালে ৬ জন পাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক

চট্টগ্রাম প্রতিনিধি 

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার ৯ মে বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মে ভোর ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশী করে ১০ টি অত্যাধুনিক ওয়াকি টকি সেট, ১০ টি ওয়াকি টকি চার্জার, ২ টি সাবমার্সিবল পাম্প, ১ টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১ টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত পাচারকারীরা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজের সাথে জড়িত ছিল।

আটককৃত পাচারকারীদের বিবরণঃ
মোঃ সাইফুল (৩০) কক্সবাজারের বাসিন্দা এবং মোঃ আক্কাস (৩০), মোঃ লোকমান (৪৫), মোঃ জসিম (৩৫), মোঃ মোতাহার (৬২), মোঃ ইব্রাহিম (২৫) ভোলার বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত আসামীদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামালের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD