1. shobkichutv@gmail.com : sktv24net :
  2. admin@sktv24.net : unikbd :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী যুবক নিহত। ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, ছাত্রদলের মুন্নার উদ্যোগে দোকান ঘরে ফ্রি ব্লাড গ্রুপ ক‍্যাম্প খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের, বিভিন্ন জেলায় কমিটি অনুমোদিত হয়েছে, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের,ঝিনাইদহ জেলার সভাপতির ভাইয়ের ইন্তেকাল বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষের মৃত্যু পরোকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নেওয়াই সাবেক চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামে ‘অলস ঘর’ নামের একটি ব্যতিক্রমী ও বিতর্কিত সংগঠনের কার্যক্রমে পুলিশ অভিযান চালিয়েছে।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামে ‘অলস ঘর’ নামের একটি ব্যতিক্রমী ও বিতর্কিত সংগঠনের কার্যক্রমে পুলিশ অভিযান চালিয়েছে।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন

অভিযোগ রয়েছে, সংগঠনটি অলস ও কর্মবিমুখ মানুষদের একত্রিত করে কাজ থেকে নিরুৎসাহিত করছিল, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছিল।

বুধবার সকাল ১১টার দিকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউকে আটক না করা হলেও সংগঠনটির সাইনবোর্ড খুলে ফেলা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় পুলিশ।

গত ১০ এপ্রিল দেশের বিভিন্ন পত্রিকায় ‘অলস ঘর’ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপর থেকেই স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দৃষ্টি সংগঠনটির প্রতি কেন্দ্রীভূত হয়।

পুলিশের উপস্থিতির খবরে সংগঠনের সদস্যরা আগেই সাইনবোর্ড খুলে ফেলে। পরে স্থানীয়রা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেন।

এদিকে সচেতন মহল পুলিশ প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালু করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD